২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

স্টিল নাকি কাচের কনটেইনার—খাবার রাখার জন্য কোনটি বেশি নিরাপদ

স্টিলের কনটেইনার: টেকসই, বহনযোগ্য ও নির্ভরযোগ্য

আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ স্টেইনলেস স্টিলের পাত্র
আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ স্টেইনলেস স্টিলের পাত্রছবি: আনস্প্ল্যাশ

আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ স্টেইনলেস স্টিলের পাত্র। ‘বিপিএ-ফ্রি’ শব্দটা বাজারে আসার অনেক আগেই মানুষ স্টিল ব্যবহার করছে। এর জনপ্রিয়তার পেছনে তিনটি বড় কারণ—টেকসই, রাসায়নিকভাবে নিরপেক্ষ এবং সহজে বহনযোগ্য।

কেন স্টিলকে নিরাপদ ধরা হয়

ভালো মানের ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল (যেমন ৩০৪ বা ১৮/৮ গ্রেড) সাধারণত খাবারের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জড়ায় না। অর্থাৎ ডাল, ভাত, তরকারি কিংবা বেঁচে যাওয়া খাবার এতে রাখলে ক্ষতিকর উপাদান খাবারে মিশে যাওয়ার ঝুঁকি খুব কম।

প্লাস্টিকের মতো এতে বিপিএ বা ফথালেটের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে না। ঠিকভাবে পরিষ্কার করলে স্টিলে ব্যাকটেরিয়া সহজে জন্মায় না, তেল চিটচিটে ভাব, দাগ বা গন্ধও তেমন ধরে রাখে না।

দৈনন্দিন ব্যবহারে কেন স্টিল এত সুবিধাজনক

স্টিলের সবচেয়ে বড় শক্তি এর দৃঢ়তা। পড়ে গেলেও সহজে ভাঙে না, ব্যাগে রেখে বহন করলে ফাটে না। তাই অফিসের লাঞ্চবক্স, স্কুল টিফিন, ভ্রমণের খাবার বা পিকনিকের জন্য এটি আদর্শ।

কাচের তুলনায় হালকা হওয়ায় বহন করাও সহজ। আধুনিক স্টিল কনটেইনারে সাধারণত ভালো মানের লিক-প্রুফ ঢাকনা থাকে, যা ঝাঁকুনিতেও খাবার ছড়িয়ে পড়তে দেয় না। যারা নিয়মিত বাইরে খাবার নিয়ে যান বা একসঙ্গে অনেকটা রান্না করেন, তাঁদের জন্য স্টিল বাস্তবসম্মত ও ঝামেলাহীন সমাধান।

কিছু সীমাবদ্ধতা

খুব বেশি টক বা অ্যাসিডিক খাবার (যেমন টমেটোর ঝোল, ভিনেগারযুক্ত সালাদ বা আচার) দীর্ঘ সময় ধরে রাখলে নিম্নমানের স্টিলে স্বাদে সামান্য পরিবর্তন আসতে পারে
খুব বেশি টক বা অ্যাসিডিক খাবার (যেমন টমেটোর ঝোল, ভিনেগারযুক্ত সালাদ বা আচার) দীর্ঘ সময় ধরে রাখলে নিম্নমানের স্টিলে স্বাদে সামান্য পরিবর্তন আসতে পারেছবি: ফ্রিপিক

স্টিলের বড় অসুবিধা হলো, ভেতরে কী আছে, সেটা দেখা যায় না। ফ্রিজে রাখা অনেক কনটেইনারের ভিড়ে কাঙ্ক্ষিত খাবার খুঁজতে ঢাকনা খুলে খুলে দেখতে হয়, যা বেশ বিরক্তিকর হতে পারে। আর মাইক্রোওয়েভে স্টিল দেওয়া যায় না, তাই গরম করার আগে খাবার অন্য পাত্রে নিতে হয়।

আরেকটি বিষয় হলো, খুব বেশি টক বা অ্যাসিডিক খাবার (যেমন টমেটোর ঝোল, ভিনেগারযুক্ত সালাদ বা আচার) দীর্ঘ সময় ধরে রাখলে নিম্নমানের স্টিলে স্বাদে সামান্য পরিবর্তন আসতে পারে। ভালো মানের স্টিলে ঝুঁকিটি কম, তবু অনেকেই এসব খাবার কাচের পাত্রেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

কাচের কনটেইনার: পরিষ্কার, স্বচ্ছ ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়

প্লাস্টিক কমানোর প্রবণতার কারণে সাম্প্রতিক বছরগুলোয় কাচের কনটেইনার আবার জনপ্রিয় হয়ে উঠেছে
প্লাস্টিক কমানোর প্রবণতার কারণে সাম্প্রতিক বছরগুলোয় কাচের কনটেইনার আবার জনপ্রিয় হয়ে উঠেছেছবি: পেক্সেলস

প্লাস্টিক কমানোর প্রবণতার কারণে সাম্প্রতিক বছরগুলোয় কাচের কনটেইনার আবার জনপ্রিয় হয়ে উঠেছে। ভেতরের খাবার একনজরে দেখা যায়, এটাই এর বড় সুবিধা। পাশাপাশি কাচকে সবচেয়ে ‘নিরপেক্ষ’ উপাদান হিসেবেও ধরা হয়।

কেন কাচ নিরাপদ

ফুড-গ্রেড কাচ রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়। টক, ঝাল, নোনতা বা মসলাদার—যেকোনো খাবারই হোক, কাচের সঙ্গে তার বিক্রিয়া হয় না। এতে গন্ধ, দাগ বা রংও জমে না।

সবচেয়ে বড় কথা, খাবারের মধ্যে কোনো রাসায়নিক ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই। আধুনিক অনেক কাচের কনটেইনার সরাসরি ফ্রিজ থেকে মাইক্রোওয়েভে বা ওভেনেও দেওয়া যায় (ঢাকনা খুলে), যা গরম করার কাজ সহজ করে।

কোথায় কাচ সবচেয়ে ভালো

ফ্রিজে খাবার সংরক্ষণ, মিল প্রেপ, ফল কাটা, তরকারি বা কয়েক দিন রাখার মতো রান্না করা খাবারের জন্য কাচ দারুণ উপযোগী। স্বচ্ছ হওয়ার কারণে কোন খাবারের কী অবস্থা, তা সহজেই বোঝা যায়। ফলে খাবার নষ্ট হওয়ার আগেই ব্যবহার করা সম্ভব হয়।

যেসব অসুবিধা মাথায় রাখতে হবে

কাচের পাত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভঙ্গুরতা
কাচের পাত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভঙ্গুরতাছবি: ফ্রিপিক

কাচের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভঙ্গুরতা। হাত ফসকে পড়লেই দফারফা হওয়ার ঝুঁকি থাকে। টেম্পারড বা বোরোসিলিকেট কাচ হলেও ঝুঁকি পুরোপুরি যায় না। আর ওজন বেশি হওয়ায় প্রতিদিন অফিস বা স্কুলে বহন করা বেশ ঝামেলার।

ঢাকনার বিষয়টিও গুরুত্বপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রে ঢাকনা প্লাস্টিক বা সিলিকনের হয়, যা সময়ের সঙ্গে দাগ বা গন্ধ ধরতে পারে।

তাহলে স্টিল না কাচ?

রাসায়নিক নিরাপত্তা: কাচ এখানে সামান্য এগিয়ে। কারণ, এটি পুরোপুরি নিষ্ক্রিয়, বিশেষ করে টক খাবার দীর্ঘদিন রাখলে।

শারীরিক নিরাপত্তা: স্টিল এগিয়ে। ভাঙে না, ধারালো টুকরা তৈরি হয় না। শিশু থাকলে এটি বড় সুবিধা।

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: দুটিই প্রায় সমান। দুটিই সহজে ধোয়া যায়, জীবাণু জমে থাকার আশঙ্কা কম।

ব্যবহারিক সুবিধা

এটা নির্ভর করে দৈনন্দিন প্রয়োজন ও ব্যবহারের ওপর। অফিস, স্কুল, ভ্রমণের জন্য স্টিল বেশি সুবিধাজনক। ঘরে সংরক্ষণ, মিল প্রেপ ও গরম করার জন্য কাচ এগিয়ে।

স্টিল নাকি কাচের কনটেইনার— এই প্রশ্নে শেষ পর্যন্ত সবচেয়ে স্বাস্থ্যকর পছন্দ সেটাই, যেটা আপনার দৈনন্দিন রুটিনে মানানসই, পরিষ্কার রাখা সহজ এবং ভালো মানের ফুড-গ্রেড উপাদানে তৈরি
স্টিল নাকি কাচের কনটেইনার— এই প্রশ্নে শেষ পর্যন্ত সবচেয়ে স্বাস্থ্যকর পছন্দ সেটাই, যেটা আপনার দৈনন্দিন রুটিনে মানানসই, পরিষ্কার রাখা সহজ এবং ভালো মানের ফুড-গ্রেড উপাদানে তৈরিছবি: ফ্রিপিক

তাহলে কোনটি বেশি নিরাপদ?

শুধু রাসায়নিক দিক থেকে ভাবলে কাচ কিছুটা এগিয়ে, বিশেষ করে টক ঝোল বা কয়েক দিন রাখা খাবারের ক্ষেত্রে। কিন্তু বাস্তব জীবনে পাত্র পড়ে যাওয়া, ব্যাগে বহন করা, তাড়াহুড়া করে গরম করা—এসব মিলিয়ে দেখলে ভালো মানের স্টেইনলেস স্টিল বেশ নির্ভরযোগ্য।

তাই অনেকেই দুটির সমন্বিত ব্যবহার করেন—ঘরে সংরক্ষণ ও গরম করার জন্য কাচ, আর বাইরে নেওয়া ও দৈনন্দিন বহনের জন্য স্টিল। শেষ পর্যন্ত সবচেয়ে স্বাস্থ্যকর পছন্দ সেটাই, যেটা আপনার দৈনন্দিন রুটিনে মানানসই, পরিষ্কার রাখা সহজ এবং ভালো মানের ফুড-গ্রেড উপাদানে তৈরি।

সূত্র: এমএসএন

Comments

comments